Monday, June 15, 2026

প্রয়াত রাম জেঠমালানি

Date:

Share post:

ভারতের প্রথিতযশা আইনজীবী ও কেন্দ্রের প্রাক্তন আইনমন্ত্রী রাম জেঠমালানি প্রয়াত। বয়স হয়েছিল 95 বছর। রবিবার সকালে দিল্লির বাসভবনে তাঁর জীবনাবসান হয়। তাঁর পুত্র মহেশ জেঠমালানিও নামী আইনজীবী।

সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী রাম জেঠমালানি ছবার রাজ্যসভা থেকে নির্বাচিত হন। বিজেপি ছাড়াও একবার আরজেডির সমর্থনেও রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে দেশের আইনমন্ত্রীও হয়েছিলেন। পরাধীন ও অবিভক্ত ভারতে মাত্র 17 বছর বয়সে আইন পাশ করে করাচিতে আইনজীবী হিসাবে প্রথম প্র্যাকটিশ শুরু করেন জেঠমালানি। ভারত স্বাধীন হওয়ার পর সপরিবারে চলে আসেন মুম্বাই। দেশের অন্যতম দুঁদে ক্রিমিনাল লইয়ার হিসাবে পরিচিত রাম জেঠমালানি আদালতে লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মত রাজনীতিকদের হয়ে মামলা লড়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক নেতা সহ বহু বিশিষ্ট।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...