Tuesday, June 23, 2026

শুট আউট @ নদিয়া

Date:

Share post:

বাড়ি ফেরার পথে খুন সিপিএমের যুব নেতা বাবুলাল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের দোসতিনা সরদারপাড়া এলাকায়। শনিবার রাত আটটা নাগাদ, বাদকুল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার সিপিএম নেতা বাবুলাল বিশ্বাস বাগবেরিয়া বাজার থেকে বাবুজি নগরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। বাবুলাল বিশ্বাসের মাথায় গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে তাহেরপুর থানার পুলিশ।

খুনের ঘটনায় শনিবার রাত থেকেই বাদকুল্লা এলাকায় উত্তেজনা ছড়ায়। বিধানসভা ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির করতেই বাবুলাল বিশ্বাসের মতো তরুণ নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাম নেতৃত্বের। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে বাদকুল্লায় রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএমের নেতা, কর্মীরা। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পরে রানাঘাটের এসডিও দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

আরও পড়ুন-আপনি কি চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করেন? তাহলে সোমবার সকালে কোন পথ ধরবেন?

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...