Tuesday, June 9, 2026

চন্দ্রযান-2 এর পর গগনযান, 2022-এ তিন ভারতীয়কে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো

Date:

Share post:

ভারতের মহাকাশ গবেষণায় নতুন গতি আনতে ইসরোর পরবর্তী লক্ষ্য মহাকাশে তিন ভারতীয়কে পাঠানো। চন্দ্রযান-2 এর পর মহাকাশ গবেষণায় নতুন রক্ত সঞ্চালন করবে গগনযান প্রকল্প। গত বছরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হয়। ঠিক হয়েছে, রাশিয়ায় চূড়ান্ত প্রশিক্ষণের পর বাছাই করা তিন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পাড়ি দেবে গগনযান। এই প্রকল্পের জন্য ভারতীয় বায়ুসেনার 12 জন পাইলটকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে শারীরিক পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ এই বায়ুসেনা পাইলটদের মহাকাশযাত্রার পরবর্তী প্রশিক্ষণের জন্য পাঠানো হবে রাশিয়ায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তিবিহীন অবস্থায় ভেসে থাকার প্রশিক্ষণ রাশিয়াতেই হবে। চূড়ান্ত বাছাইপর্বে মনোনীত হবেন গগনযান প্রকল্পের তিন মহাকাশচারী। 2022-এর এই প্রকল্পকে সর্বাত্মক সফল করতে এখন অদম্য তৎপর ইসরোর বিজ্ঞানীরা।

আরও পড়ুন-শুট আউট @ নদিয়া

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...