Tuesday, June 9, 2026

বৈঠকে নেই মহুয়া, অস্বস্তি বাড়ল রাজীবের

Date:

Share post:

জেলা পরিষদের সদস্যদের নিয়ে ডাকা বৈঠকে অনুপস্থিত স্বয়ং সাংগঠনিক জেলা সভাপতি। যা নিয়ে কার্যত অস্বস্তিতে জেলা পর্যবেক্ষক। নদিয়ার জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে গরহাজির থাকলেন সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্র। এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মহুয়া মৈত্রের ফোনালাপের গুজব সামনে আসাতেই এই অনুপস্থিতি কি না তাও জানতে চান জেলা পরিষদের সদস্যরা।

রাজীবের অবশ্য দাবি, শারীরিক কারণেই বৈঠকে থাকতে পারেননি সাংসদ। এমনকী, তাঁর সঙ্গে মহুয়ার ফোনে কথা হয়েছে বলে জানান জেলা পর্যবেক্ষক।

গত সপ্তাহেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুরোধেই তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ দিলীপ ঘোষের মতে, ফোনে বার্তালাপের মধ্যেই দেবশ্রীর সঙ্গে তাঁকে দেখা করার অনুরোধ জানান মহুয়া। যদিও এই মন্তব্যের বিরোধিতা করে, সাংসদ জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রসিক মানুষ। রসিকতা করলে, তাঁর কিছু করার নেই।

আরও পড়ুন-আপনি কি চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করেন? তাহলে সোমবার সকালে কোন পথ ধরবেন?

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...