জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একাধিক কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এর মধ্যে সরকারি কর্মীদের জন্য সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের অনুমতি এবং আগামী এক বছর মন্ত্রী ও আমলাদের বিদেশ সফরে বিধিনিষেধ আরোপের মতো বিষয়গুলি রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ‘মেরা ভারত, মেরা যোগদান’ শীর্ষক একটি জনসচেতনতা অভিযানেরও সূচনা করেন।
Sponsored

সম্প্রতি প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি খরচ কমাতে এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়াতে অনুরোধ করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েই দিল্লির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রেখা গুপ্তা জানান, ‘মেরা ভারত, মেরা যোগদান’ অভিযানের মূল লক্ষ্যই হল দিল্লির সরকার ও সাধারণ মানুষের মিলিত অংশগ্রহণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় করা। মুখ্যমন্ত্রী এদিন দিল্লির বেসরকারি সংস্থাগুলিকেও সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। শ্রম দপ্তর এই বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।
সরকারি স্তরে খরচ কমাতে আধিকারিকদের মাসিক পেট্রোল বরাদ্দ ২৫০ লিটার থেকে কমিয়ে ২০০ লিটার করা হয়েছে। তবে যাঁরা গণপরিবহন ব্যবহার করবেন, তাঁদের অতিরিক্ত ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে ‘মেট্রো মানডে’ বা ‘মেট্রো সোমবার’ প্রকল্প। এর অধীনে প্রতি সোমবার সমস্ত মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের বাধ্যতামূলকভাবে মেট্রো রেলে যাতায়াত করতে হবে। সরকারি দফতরেও কাজের সময়েও আনা হয়েছে বড় বদল। এখন থেকে দিল্লি সরকারের অফিস চলবে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অন্যদিকে, দিল্লি পুরনিগমের কাজ চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নাগরিকদের সপ্তাহে একদিন ‘নো ভেহিকল ডে’ পালনের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতে যানজট ও জ্বালানি সাশ্রয়— দুইই সম্ভব। আগামী তিন মাস দিল্লিতে কোনও বড় সরকারি অনুষ্ঠান হবে না বলেও জানানো হয়েছে। বিদ্যুৎ ও খরচ বাঁচাতে সরকারি বৈঠকগুলির অন্তত ৫০ শতাংশ ভার্চুয়াল মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও অনলাইন পঠনপাঠনের পথে হাঁটতে উৎসাহিত করছে সরকার।
আগামী ছয় মাস নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বসানো হবে স্মার্ট সুইচও। মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ বাড়াতে ২৯টি সরকারি আবাসন এলাকায় চলবে ফিডার বাস।
আরও পড়ুন - মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
5h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
7h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
7h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
10h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
12h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
