Site Logo

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

EBBS Desk·
মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সতীর্থদের উদ্দেশে তিনি বলেন, আমরা আগেও বিরোধী আসনে থেকে লড়াই করেছি। আবারও লড়াই করব। আড়াই হাজার দফতর ভাঙচুর এবং কর্মীদের খুনের অভিযোগ তুলে নেত্রীর হুঁশিয়ারি, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ঘরে ফেরানোই এখন প্রধান লক্ষ্য।

Sponsored

Sranchi In Article

এদিন কালীঘাটের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, বৈঠকে কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিনটি বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ গড়ার সিদ্ধান্ত হয়েছে। এই দলে সাংসদ ও বিধায়কদের পাশাপাশি পদাধিকারী নেতারাও থাকবেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নেত্রী আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। এই লড়াই কেবল বিজেপির বিরুদ্ধে ছিল না, ছিল কেন্দ্রের সংহত শক্তির বিরুদ্ধে। ভোট গণনার দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা জোর করে গণনা প্রতিনিধিদের বের করে দিয়েছিল। এমনকী প্রার্থীর পরিচয়পত্র ছিঁড়ে ফেলার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে বলে তাঁর দাবি।

গণনার অস্বচ্ছতা নিয়ে সরব হয়ে কল্যাণ আরও বলেন, ইভিএম তথ্যের সঙ্গে ‘ফর্ম ১৭সি’-র কোনও মিল পাওয়া যায়নি। ৯০ শতাংশের বেশি ব্যাটারি চার্জ থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশ বিভ্রান্তি ছড়িয়ে কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সত্য একদিন সামনে আসবেই। সাধারণ মানুষের ভোট যেভাবে লুট করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনও জারি থাকবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন - “১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →