Tuesday, April 7, 2026

শেষ বিমানের অপেক্ষায়! সেদিন কী বলেছিলেন জেঠমালানি?

Date:

Share post:

রাম জেঠমেলানি: একটি ছোট্ট অভিজ্ঞতা

কুণাল ঘোষ

রাজ্যসভা।
সেদিন প্রচুর কর্মসূচি। চাপ। উত্তাপ। বিবাদ। বক্তারা সময় পাচ্ছেন না। কাউকে বেশি বলতে দেওয়া হচ্ছে না।

বর্ষীয়ান জাঠমেলানি দাঁড়ালেন। দু মিনিট চাই। চেয়ারম্যান বললেন আজ অসম্ভব। নির্ধারিত তালিকাই হচ্ছে না। নতুন করে কাউকে সময় দেওয়া যাবে না।

জেঠমেলানি বললেন,” only two minutes sir.”
শেষমেষ তিনি বলেই বাকিরা রাজি হলেন। শুধু দুমিনিট।
বৃদ্ধ, খানিকটা ঝুঁকে পড়া, প্রবল ব্যক্তিত্বের রাম জেঠমেলানি শুরু করলেন,” Sir, I am a passenger waiting at an airport of life for the last aircraft, which will come from heaven and take me to the unlimited world of devine…”
তারপর দুমিনিট নয়।
মন্ত্রমুগ্ধের মত সবাই শুনলাম একটি চল্লিশ মিনিটের অসাধারণ ভাষণ।
শেষ হওয়ার পর গিয়ে প্রণাম করা ছাড়া আর কিছু ছিল না।
ইনিই রাম জেঠমেলানি।
বর্ণময় চরিত্র তো বটেই; ভাষণের শুরুর কথাগুলো কানে ভাসছে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...