Monday, April 6, 2026

মর্মান্তিক ! চলন্ত বাস থেকে মাথা কাটা পড়ে রাস্তায় গড়াগড়ি

Date:

Share post:

কখনও এমন দৃশ্য দেখেছেন ? চলন্ত বাস থেকে মাথা কাটা পড়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ? বাস্তবে এমন মর্মান্তিক দৃশ্যই ঘটেছে। আর সেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন বাসযাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের। চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলেন 24 বছরের ভানু মন্ডল। খেয়ালই করেননি সামনে বৈদ্যুতিক পোল। আর তাতেই ধাক্কা খেয়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাগ হাসপাতালে ফল বিক্রি করতেন ভানু। প্রতিদিন সকালে বাসে যাতায়াত করা ছিল তার অভ্যাস। রবিবারও তার অন্যথা হয়নি। বহরমপুরগামী একটি বেসরকারি বাসে উঠেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগপুরতলার আগেই তার শরীর খারাপ লাগে এবং তিনি মাথা বের করে জানলা দিয়ে বমি করতে থাকেন। সেই সময় বৈদ্যুতিক পোলে ধাক্কা লাগে। নিমেষের মধ্যে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। বাসযাত্রীরা এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। ততক্ষণে চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। উত্তেজিত জনতার সমস্ত রাগ গিয়ে পড়ে বাসচালকের ওপর। উত্তেজিত জনতা তার ওপর চড়াও হলে তিনি কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান। তার মৃতদেহ আপাতত ময়নাতদন্তের জন্য লালবাগ হাসপাতাল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার রাস্তা খুব বেশি চওড়া নয়, অথচ বাস চালকরা সেসবের ভ্রুক্ষেপ করেন না। ফলে দুর্ঘটনা লেগেই থাকে। বাসটিকে আটক করলেও বাসচালককে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন-চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...