Friday, June 19, 2026

আজই ফিরছেন বুদ্ধ?

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে হাসপাতাল থেকে, সোমবারই বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ ব্যাপারে চিকিৎসকদের বিশেষ সায় না থাকলেও, বুদ্ধবাবুর জেদের কাছে কার্যত হার মেনেই তাঁকে ছুটি দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিকিৎসক ও নার্স সহযোগে তাঁকে বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যেই রিলিজের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম-সহ সিপিএমের প্রতিনিধিরা। দল হাসপাতালের খরচ মেটাচ্ছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই একটানা ঘুমোচ্ছিলেন বুদ্ধবাবু। চিকিৎসকরা তাঁকে দেখে যান। তিনি স্থিতিশীল আছেন বলে দাবি চিকিৎসকদের। তাঁরা জানিয়েছেন, বুদ্ধবাবুর নিউমোনিয়ার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিকও চলবে আরও কিছুদিন। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপও। যদিও তাঁকে আরও অন্তত তিনদিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখতে চাইছিলেন চিকিৎসকরা। কিন্তু বুদ্ধবাবুই রাজি হননি। তিনি বাড়িতেই ফিরতে চাইছেন।

এদিকে, অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরতে রাজি নন প্রাক্তন মুখমন্ত্রী। সে কারণে হাসপাতালের বাইরে অপেক্ষা করছে বুলেটপ্রুফ গাড়ি। সেই গাড়িতেই অলিপুরের হাসপাতাল থেকে পাম এভিনিউয়ের বাড়ি ফিরবেন বুদ্ধবাবু।

আরও পড়ুন-পুজোয় পুরী যাবেন, কিন্তু টিকিট পাননি? দেখুন আপনার জন্য বিশেষ ট্রেন দিচ্ছে রেল

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...