Friday, June 19, 2026

এক তরুণীর 2 হাজার বছরের পুরনো কবরে ‘স্মার্টফোন’! জানলে চমকে উঠবেন

Date:

Share post:

2 হাজার বছরেরও বেশি পুরনো কবর থেকে পাওয়া গেল একটি ‘স্মার্টফোন’। রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের জলাধারের নিচে সমাধিস্থ এক তরুণীর কবর থেকে পাওয়া গিয়েছে এই ‘স্মার্টফোনে’টি। তবে এত পুরনো কবরে কীভাবে একটি স্মার্টফোন পাওয়া গেল তার উত্তর মেলেনি।

বিশেষজ্ঞদের দাবি, কবরটি প্রায় 2 হাজার 137 বছর আগে জিওনগু শাসন আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুন তরুণীর। কবরগুলো খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের।

আরও পড়ুন – প্রতিকূলতার সঙ্গে চূড়ান্ত লড়াই, জয়ী 3

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, কবরটি নাতাশা নামের কোনও এক ধনী পরিবারের সন্তানের। আইফোনের মতো দেখতে বস্তুটি আদতে তাঁর পোশাকে সেটে রাখা হয়েছিল। ‘স্মার্টফোন’টি কালো রত্ন-পাথরের খচিত। দামি পাথরগুলো সারিবদ্ধভাবে বসানো হয়েছিল।

প্রত্নতাত্ত্বিক ড. পাভেল লিওস বলেন, ‘‘নাতাশার কবরটি হুনু-যুগের (জিওনগু)। সেখানে ‘আইফোন’ পাওয়ায় ব্যাপারটি এখন সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে।’’

ড. লিওস আরও বলেন, ওই কবরের হাড়গোড়ের সঙ্গে বেল্ট ছিল। বেল্টটি চীনের উজহু মুদ্রায় সজ্জিত ছিল। আর সে কারণে এটি কোন সময়ের তা জানতে সুবিধা হয়েছে।

আরও পড়ুন – রুদ্ধশ্বাস “পেন্ডুলাম” ফাইনালের পর US OPEN নাদালের

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...