Friday, June 19, 2026

বালিতে আঁকা নৈস্বর্গ

Date:

Share post:

রং, তুলি আর সাদা ক্যানভাস। সঙ্গে শিল্পী মনের কল্পনা। এই দিয়েই হয় ছবি। সেটাই চেনা ছক। তবে, সবাই তো আর চেনা পথের পথিক হন না। তাই ছবি আঁকতে কোনও পরিচিত মাধ্যম না বেছে, তুলে নেন কোনও প্রাকৃতিক সম্পদকে। যেমন, চন্দননগরে উর্দিবাজারের বাসিন্দা মহম্মদ সোহেল। চন্দননগর কলেজের প্রাক্তন ছাত্র বালিতেই নিজের মনের ভাব ফুটিয়ে তুলেছেন।
সাদা বালি দিয়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা থেকে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্বের বিভিন্ন যুদ্ধের ঘটনা তুলে ধরেছেন। মহম্মদ তাহেরের ছোট ছেলে সোহেলের ইচ্ছে, বালি দিয়ে ছবি এঁকে দিদিকে বলো কর্মসূচির প্রচার করা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে পুরস্কার পেয়েছেন তিনি। এখন তাঁর আশা, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর এই প্রতিভার স্বীকৃতি দেন। কারণ, মুখ্যমন্ত্রীর নিজের পছন্দের বিষয়ে ছবি আঁকা।

আরও পড়ুন-আজই ফিরছেন বুদ্ধ?

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...