Friday, June 19, 2026

রুদ্ধশ্বাস “পেন্ডুলাম” ফাইনালের পর US OPEN নাদালের

Date:

Share post:

রুদ্ধশ্বাস, পেন্ডুলাম, হাইভোল্টেজ, ইত্যাদি ইত্যাদি বিশেষণগুলিও যেন এই ম্যাচের জন্যও যথেষ্ট নয়। রবিবাসরীও নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজ এক রূপকথার ফাইনালের সাক্ষ্মী রইলো। ড্যানিয়েল মেদভেদেভের বিপক্ষে যে লড়াইয়ে জিতে ইউএস ওপেনে নিজের নাম খোদাই করে নিলেন রাফায়েল নাদাল।

প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা রবিবারের খেতাব লড়াইয়ে একতরফা ফেভারিট ছিলেন স্প্যানিশ কিংবদন্তি। প্রথম দুই সেট জিতে অনায়াস জয়ের সম্ভাবনাই জাগিয়েছিলেন তিনি। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মেদভেদেভ। অবিশ্বাস্যভাবে জিতে নেন পরের দুই সেট। শেষ পর্যন্ত অবশ্য টেনিস ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম দিতে পারেননি। ক্যারিয়ারের 19তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপায় চুম্বন করলেন নাদাল।

4 ঘণ্টা 50 মিনিটের ম্যারাথন ও রোমাঞ্চকর লড়াইয়ে 7-5, 6-3, 5-7, 4-6, 6-4, সেটা জয় নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা নাদাল। খেলার ফলাফলেই স্পষ্ট, ঘড়ির পেন্ডুলামের মতো ম্যাচ একবার এদিক তো একবার ওদিক ঢলে পড়েছে। খেতাব স্পর্শ করতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে স্প্যানিশ জায়ান্টকে।

একইসঙ্গে রেকর্ড 20 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন 33 বছর বয়সী নাদাল।

আরও পড়ুন-কোমা-রোগীর ওষুধ ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’! গবেষণা চলছে দিল্লির লোহিয়া হাসপাতালে

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...