Friday, June 19, 2026

পিয়ারলেসের কাছে এক গোলে হার ইস্টবেঙ্গলের, ভুল রেফারিংয়ের অভিযোগে আক্রান্ত রেফারি

Date:

Share post:

ইস্টবেঙ্গল – 0,

পিয়ারলেস – 1 (ক্রোমা 66′)

মরশুমের প্রথম ডার্বি হয়েছে গোলশূন্য। হতাশ হয়ে সেদিন মাঠ ছেড়েছিল ইস্ট-মোহন সমর্থকেরা। যদিও ডার্বির পর ঘরোয়া লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথম জয়ে পেয়েছে মোহনবাগান। কিন্তু ডার্বির পর এখনও জয় অধরা ইস্টপবেঙ্গলের কাছে। সপ্তাহের শুরুতেই আজ, সোমবার পিয়ারলেসের বিরুদ্ধে ধাক্কা খেল মশাল বাহিনী। 0-1 গোলে হারের মুখ দেখতে হল আলেসান্দ্রোর ছেলেদের।

আরও পড়ুন – ধুন্ধুমার কলকাতা লিগ, ফের মার খেলেন রেফারি

মোহনবাগানে যখন ক্রোমা খেলতেন, তখন ইস্টবেঙ্গলের ঘুম কেড়ে নেওয়ার জন্য তিনি একাই একশো ছিলেন। এখন তিনি বাগান সংসারে অতীত। পিয়ারলেস জার্সিতে চলতি মরশুমে খেলছেন ক্রোমা। তবে সবুজ-মেরুন ব্রিগেড হোক, বা পিয়ারলেস, সবেতেই ইস্টবেঙ্গলকে চাপে রাখতে সিদ্ধহস্ত ক্রোমা। সোমবারের ম্যাচেও তাঁর গোলেই হারতে হল লাল-হলুদ শিবিরকে।

এদিন প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দল আক্রমণাত্বক থাকলেও কেউই গোলের মুখ দেখেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের বয়স যখন 66 মিনিট, তখন পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ক্রোমা। ফলে 0-1 গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। এর পরেই রণক্ষেত্রের চেহারা নেয় ইস্টবেঙ্গল মাঠ। রেফারি দীপু রায়ের ওপর চড়াও হন লাল-হলুদ খেলোয়াড়রা সহ ক্লাবের ম্যানেজার দেবরাজ চৌধূরী। পুলিশ ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি এখনও সরগরম।

আরও পড়ুন – ডুরান্ড হারে প্রলেপ দিয়ে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...