Friday, June 19, 2026

চন্দ্র অভিযানে আরও এক বঙ্গতনয়

Date:

Share post:

চন্দ্র অভিযানের যুক্ত রয়েছেন আরও এক বাঙালি। বাড়ি বীরভূম। মল্লারপুরের দক্ষিণ গ্রামের বাসিন্দা বিজয়কুমার দাই। চন্দ্রযান 2-এর সঙ্গে যুক্ত এই বাঙালি বিজ্ঞানী।

বীরভূমের দক্ষিণ গ্রামে দরিদ্র কৃষক পরিবারে জন্ম বিজয় কুমারের। গ্রামের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি। তারপর কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন বিজয়। 2007-এ এরোস্পেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসরোর বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন নিয়ে লেখাপড়ার সূত্রে এই চন্দ্রযান 2-এর দায়িত্ব পান বিজয়। অরবিটারের সঙ্গে ইসরোর তথ্য সংগ্রহের কাজে প্রধান হিসেবে নিযুক্ত তিনি। শুধু দাই পরিবারই নয়, বিজয়কে নিয়ে গর্বিত রাজ্য তথা দেশ।

আরও পড়ুন-ধুন্ধুমার কলকাতা লিগ, ফের মার খেলেন রেফারি

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...