Saturday, June 27, 2026

‘না-দেওয়া সাক্ষাৎকার’ নিয়ে দ্বন্দ্ব মেটাতে আসরে অমিত শাহ, তলব দিল্লিতে

Date:

Share post:

গেরুয়া- অন্দরে কোন্দলের ফল্গুধারায় স্রোত বৃদ্ধি পাচ্ছে ! ‘না-দেওয়া’ এক সাক্ষাতকারে বঙ্গ-বিজেপির শীর্ষস্তরের এক নেতা, আর এক শীর্ষনেতাকে উদ্দেশ্য করে নাকি বলেছেন, ‘দলে তাঁর থেকেও বড় নেতা সদ্য নির্বাচিত এক ‘জুনিয়র’ সাংসদ’।
আর সেই মন্তব্যের উত্তরে কটাক্ষ হজম করা দ্বিতীয় নেতার মন্তব্য, “কে বড় নেতা তা ঠিক করবে জনগণ”। পদ্ম-প্রাসাদে ক্রমেই স্পষ্ট হচ্ছে এই দুই নেতার দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বে গেরুয়া-শিবিরে বাড়ছে অস্বস্তি।

আচমকা মাথাচাড়া দেওয়া এই পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এবার আসরে নামতে বাধ্য হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি-অন্দরের খবর, আগামীকাল, বুধবার দিল্লিতে রাজ্যের এই দুই শীর্ষ নেতার সঙ্গে নিজেই বৈঠকে বসবেন অমিত শাহ। জরুরিভিত্তিতে তলব করা হয়েছে দু’জনকেই। কেন এই বৈঠক অথবা আলোচ্য বিষয়ই বা কী, তা জানা না গেলেও, রাজ্য-বিজেপির ধারনা দুই নেতার গোলমাল মেটাতেই হস্তক্ষেপ করেছেন শাহ।

নতুন বিজেপি আর পুরনো বিজেপি’র মধ্যে কোন্দলের চোরাস্রোত তো ছিলোই, এবার সেই ‘না-দেওয়া’ সাক্ষাতকার বিতর্ককে আরও জোরদার করেছে। যদিও সরকারিভাবে বঙ্গ-বিজেপি এই সাক্ষাতকারের কথা অস্বীকার করেছে। সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সবই যদি ঠিকঠাক থাকে, তাহলে অমিত শাহ ওই দুই নেতাকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করলেন কেন? এই প্রশ্নের উত্তর অবশ্য রাজ্য-বিজেপির কোনও স্তর থেকেই মেলেনি।

আরও পড়ুন-সাবেকিয়ানা ও ঐতিহ্য মেনে আজও হয়ে চলেছে ব্যতিক্রমী 565 বছরের ঘোষাল বাড়ির পুজো

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...