Sunday, June 21, 2026

সাবেকিয়ানা ও ঐতিহ্য মেনে আজও হয়ে চলেছে ব্যতিক্রমী 565 বছরের ঘোষাল বাড়ির পুজো

Date:

Share post:

একদিন সন্ধ্যার সময় বাড়ির উঠোনে দেখা পেয়েছিল এক নরসিংহ কে।আর সেই রাতেই বাড়ির গৃহকর্তা দেবী দুর্গার স্বপ্ন দেখেন যে নরসিংহ কে বাহন রূপে দুর্গা পুজো করতে হবে বাড়িতে । আর সেই শুরু দেবী দুর্গার পুজো।দেখতে দেখতে সেই পুজো আজ 565 বছরে পরল।

এই বাড়ির পুজো কোন্নগর- এর মানুষের কাছে অন্য মাত্রা এনে দেয় তাদের বিধায়ক প্রবীর ঘোষালের বাড়ির পুজো হিসাবে।হুগলির কোন্নগরে ঘোষাল বাড়ি এক সময়ে সম্রাট আকবরের কাছ থেকে নমুনা ( জমিদারি )পাওয়ার পর খিদিরপুর থেকে চলে আসেন কোন্নগরে।এখনও সেই পুরাতন দালান বাড়ি, সেই বড়ো দরজা- জানালা, ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরেই চিরাচরিত ভাবে হয়ে আসছে দেবী দুর্গার পুজো।রথের দিন হয় কাঠামো পুজো,নিয়ম অনুযায়ী এক কাঠামোতে থাকে দুর্গার সঙ্গে লক্ষ্মী,সরস্বতী,কার্তিক ও গনেশ। পুজোকে ঘিরে এক মাস আগে থেকে চলে ঘোষাল বাড়ির মহিলাদের নাচ গানের রিহার্সাল। তাও ওই ঠাকুর দালানে।এতে যোগ দেন কচিকাঁচা থেকে বয়স্ক সকলে।আর পুজোর চারদিন নানা অনুষ্ঠান চলে ঘোষাল বাড়িতে। সঙ্গে থাকে খাওয়া দাওয়া ভুরি ভোজ। দূরদূরান্ত থেকে চলে আসেন ঘোষাল পরিবারের আত্মীয় স্বজন। এমনকি শতাব্দী প্রাচীন এই ঘোষাল বাড়ির দুর্গা পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারাও।

আরও পড়ুন-রাজ্যে এসে এনআরসি নিয়ে বিস্ফোরক দাবি স্মৃতির

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...