Sunday, June 21, 2026

মুদির দোকানে মিলছে ওষুধ তাও বিনা প্রেসক্রিপশনে !

Date:

Share post:

নেপাল সীমান্ত সংলগ্ন খড়িবাড়ি থানা এলাকায় মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এনিয়ে তিতিবিরক্ত। তাঁরা এ ব্যাপারে স্থানী থানায় বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছেন।

নেপাল সীমান্ত সংলগ্ন খড়িবাড়িতে এক মহিলার মুদি দোকানে মিলল বেশ কিছু গ্যাসের ট্যাবলেট। মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে খড়িবাড়ি থানার পুলিশ ওই দোকান থেকে ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করেছে। অভিযোগ, অবৈধভাবে ওই দোকান থেকে ওষুধ বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সেই দোকান থেকে নেশার ওষুধও বিক্রি করা হয় বলেও অভিযোগ। এলাকায় এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন – বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ পাহাড়বাসীর, কিন্তু কেন?

খড়িবাড়ি থানার ওসি পাসাং শেরপা বলেন, ধৃতের বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কসমেটিক আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ গৌর সিং রোড এলাকায় মহিলার ওই দোকানে হানা দেয়। দোকানে তল্লাশি চালিয়ে বেশ কিছু ট্যাবলেটের পাতা উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বিনা প্রেসক্রিপশনে সেই দোকান থেকে ওই ট্যাবলেটগুলি বিক্রি করা হতো। রাতেই দোকানের মালকিনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃত মহিলাকে শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হয়। ধৃতকে আটদিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

আরও পড়ুন – শর্তসাপেক্ষে নিউটাউনে উইপ্রোকে জমি রাজ্যের

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...