Saturday, June 27, 2026

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত নাইজেরিয়ান মহিলা

Date:

Share post:

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা। এই অভিযোগে এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতারনকরল বাগুইআটি থানার পুলিশ। অভিযোগটি দায়ের করেছিলেন এক বেকার যুবক।

অভিযোগে তিনি জানিয়েছিলেন, সমস্ত জব পোর্টালগুলিতে তিনি বায়োডাটা আপলোড করতেন। এরই মধ্যে 2017 সালের ডিসেম্বর মাসে একটি ই-মেল পান তিনি। ই-মেলে তাঁকে কানাডার একটি সংস্থায় উচ্চ বেতনে কাজ করার কথা জানানো হয়। তবে বিভিন্ন সার্ভিস চার্জ দেখিয়ে তাঁর থেকে সাড়ে 7 লক্ষ টাকা নেওয়া হয়।

আরও পড়ুন – কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

এমনকি তাঁকে কানাডারই একটি নামকরা সংস্থার একটি ভু্য়ো ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ ও পাঠিয়ে দেওয়া হয়। যুবকটির এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে এক নাইজেরিয়ান মহিলাকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ওই মহিলাকে বিধাননগর বিশেষ আদালতে তোলা হবে।

আরও পড়ুন – পাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...