Saturday, June 27, 2026

কুসংস্কারের বশে শিশুকন্যাকে আটতলা থেকে আছাড়!

Date:

Share post:

ঈশ্বরের স্বপ্নাদেশ। তাই তিনবছরের শিশুকন্যাকে আটতলার জানলা দিয়ে ছুড়ে ফেললেন প্রতিবেশী। রবিবার, ঘটনাটি ঘটছে কোলাবায় রেডিও ক্লাব মার্গে। অভিযুক্ত অনিল বিষ্ণু চুগানিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। তখন মরক্কোয় কাজ করতেন অনিল বিষ্ণু চুগানি। সেখানে তাঁর এক প্রৌঢ়া সহকর্মী চুগনির উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন বলে অভিযোগ। জেরায় অনিল বলেন, ঈশ্বর নাকি স্বপ্নে আদেশ দেন কালা জাদুর প্রভাব থেকে বাঁচতে তাঁকে যমজ শিশুকে খুন করতে। চুগানির ডায়েরিতেও সেই স্বপ্নের উল্লেখ পেয়েছে পুলিশ। তারপরেই কোলাবায় প্রেমলাল হাথিরমানির যমজ কন্যাসন্তানের সন্ধান পান অভিযুক্ত। শিশুদুটির সঙ্গে বন্ধুত্ব পাতান তিনি।

সুযোগ বুঝে, 7 সেপ্টেম্বর যমজ কন্যার একজনকে আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে ফেলেন চুগনি। যমজ বোনটি বাড়ির কাজের লোকের কাছে থাকায়, তাকে মারতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত। 2013 সালের কালা জাদু ও মানুষ বলি প্রতিরোধী আইনে তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কোলাবা থানার পুলিশ।

আরও পড়ুন-কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...