Tuesday, March 31, 2026

পাক মদতে ফের সক্রিয় মাসুদ আজহার

Date:

Share post:

ফের সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের। এই সংগঠনের প্রধান মাসুদ আজহার ফের সক্রিয় হয়ে উঠেছে । কারণ এই জঙ্গি সংগঠন আইএসআইএর সঙ্গে হাত মিলিয়ে মাঠে নেমে পড়েছে। তাদের মদত দিচ্ছে পাক সরকার । ভারতে মোদি সরকার কাশ্মীরে সংবিধানের 370 ধারা বাতিলের পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একের পর এক যে বিবৃতি দিয়েছেন, তারই ফল হাতেনাতে মিলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত মে মাসে আন্তর্জাতিক চাপ থাকায় মাসুদের জন্য নিরাপদ আস্তানার ব্যবস্থা করেছিল পাকিস্তান। সেই পাক সরকার কিন্তু এখন কাশ্মীরে অশান্তি ও ভারতে নাশকতা চালানোর কাজে সেই মাসুদকে ব্যবহার করতে চাইছে। পাক সরকার তাই তাকে হেফাজত থেকে মুক্তি দিয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, মাসুদকে আবার জইশ-ই-মহম্মদের সদর দফতরে দেখা গিয়েছে । তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যদিও এখনও তিনি প্রকাশ্যে আসেননি। সব মিলিয়ে প্রস্তুত ভারতীয় গোয়েন্দারা ও চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে খোঁজ নেওয়া চলছে নাশকতার কোন ছক কষছে মাসুদ আজহার।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...