Monday, June 22, 2026

নানুরে নিহত বিজেপি কর্মীর মরদেহ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি! হাইকোর্টে যাচ্ছে পরিবার

Date:

Share post:

সোমবার রাতে নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের মরদেহ নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। গতকাল রাতেই পুলিশ তাঁর দেহ বোলপুরে নিয়ে যায়। কিন্তু বিজেপি ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তাঁদের কিছু না জানিয়েই মরদেহ বোলপুরে আনা হয়েছে।

সেইমত আজ মঙ্গলবার সকালে এনআরএস হাসপাতালে গিয়ে স্বরূপবাবুর মরদেহ দাবি করেন পরিবারের লোকজন ও বিজেপি কর্মীরা। বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহ না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বক্তব্য, পুলিশ এনআরএস থেকে দেহ কেন তাঁদের হাতে তুলে দিল না? কেন দেহ রাজ্য বিজেপির সদর দফতরে নিয়ে যেতে দেওয়া হল না? তাঁদের আরও অভিযোগ, পুলিশ রাতের অন্ধকারে দেহ এনআরএস-এর মর্গ থেকে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নিহতের পরিবার। বিজেপির রাজ্য নেতৃত্ব নিহত কর্মীর পাশে দাঁড়িয়ে এনআরএস হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছে। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করে আগামিকাল বুধবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার মহরমে ছুটি রয়েছে হাইকোর্ট। তাই বুধবার আদালতে মামলা করবে গেরুয়া শিবির।

আরও পড়ুন – কাশ্মীরে ভয় দেখানো পোস্টার, ধৃত 8

অন্যদিকে, এদিন সকালেই স্বরূপ গড়াই-এর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারকে অনুরোধ করে পোষ্টার দেওয়া হয়েছে নানুরের বাসাপাড়া বাজার এলাকার বিভিন্ন জায়গায়। নোটিশে স্পষ্টভাবে লেখা, দেহ নিতে অস্বীকার করেছে পরিবার, তাই তা বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

সব মিলিয়ে নানুরে নিহত বিজেপি কর্মীর মরদেহ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি। পুলিশ প্রশাসন ও নিহতের পরিবারের ও সেইসঙ্গে বিজেপির মধ্যে মরদেহ নিয়ে চলছে ব্যাপক টানাপোড়েন।

আরও পড়ুন – পাক মদতে ফের সক্রিয় মাসুদ আজহার

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...