Monday, June 15, 2026

দূষণ কমাতে কৃত্রিম মেঘ! কোথায় জানেন?

Date:

Share post:

প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ার দূষিত বায়ু আর ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। অস্বস্তিতে বাসিন্দারা। চোখে ও গলায় প্রবল অস্বস্তি। উপায় না দেখে দূষণ কমাতে কৃত্রিম মেঘ পাঠানোর প্রস্তুতি নিয়েছে মালয়েশিয়া। বলা হচ্ছে, এতে বৃষ্টি হবে। কেটে যাবে ধোঁয়াশা। স্বস্তি পাবেন বাসিন্দারা।

মালয়েশিয়া সরকার বলছে, প্রতিবেশি ইন্দোনেশিয়ার বনাঞ্চলে ম্যান মেড অগ্নিকাণ্ডের জেরে শুষ্ক আবহাওয়ায় তাদের দেশের কিছু কিছু অঞ্চল ধোঁয়াশায় ছেয়ে যাচ্ছে। বর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে পড়েছে। এই দ্বীপে মালয়েশিয়ার অংশে পড়েছে সাবাহ ও সারাওয়াক রাজ্য। এর মধ্যে সারাওয়াক কয়েক দিন ধরে ধোঁয়াশায় আচ্ছন্ন রয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরেও আকাশ ধোঁয়াশাচ্ছন্ন। পোড়া গন্ধও পাওয়া যাচ্ছিল। কুয়ালালামপুরের কোনও কোনও বাসিন্দা চোখে ও গলায় জ্বালার কথা জানান।

সঙ্কট সমাধানের পরিকল্পনার বিষয়ে মালয়েশিয়ার পরিবেশ বিষয়ক মন্ত্রকের আধিকারিক গ্যারি থেসেইরা বলেন, উড়োজাহাজে করে রাসায়নিক নিয়ে মেঘে ছেড়ে দেওয়া হবে। শুষ্ক আবহাওয়ায় বৃষ্টি আনতে কিছু কিছু দেশ এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...