Monday, March 2, 2026

নজরে সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা: অভিযুক্ত বিক্রম, চার্জ গঠনের শুনানি

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু মামলায় আজ বুধবার আলিপুর আদালতে ফের চার্জ গঠনের শুনানি হবে। এই মামলায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুষ্পল শতপথীর এজলাসে ওই শুনানি হবে।

মামলার বিশেষ সরকারি আইনজীবী নবকুমার ঘোষ মঙ্গলবার জানান, এই মামলায় ইতিমধ্যেই চার্জ গঠনের বিষয়ে সরকার পক্ষের শুনানি শুরু হলেও তা অসমাপ্ত রয়েছে। আজ তা শেষ হওয়ার কথা। তিনি আরও জানান, সরকারপক্ষের শুনানি শেষ হলেই শুরু হবে অভিযুক্তের আইনজীবীদের শুনানি। এরপরই আদালত চার্জ গঠনের বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে।

আদালত সূত্রের খবর, এর আগে বিক্রমের আইনজীবীরা মামলা থেকে তাঁদের মক্কেলকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু নিম্ন আদালত তা বাতিল করে দেয়। তার বিরুদ্ধে বিক্রম হাইকোর্টে যান। হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়ে এই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। তারই ভিত্তিতে আলিপুর দায়রা আদালতে শুরু হয় চার্জ গঠনের শুনানি।

spot_img

Related articles

আজও নিজের হাতে ‘গণশক্তি’ লাগিয়ে বেড়ান তিনি

স্বামী অমিতাভ নন্দী (Amitabha Nandi) ছিলেন ডাকসাইটে সিপিএম (CPIM) নেতা তথা দমদমের সাংসদ। তিনি নিজে ছিলেন বিধাননগর পুরসভার...

কাতারে ফাইনালিসিমা নিয়ে চরম অনিশ্চয়তা,সিন্ধু আটকে দুবাইতেই

পশ্চিম এশিয়ায় সংকটের প্রভাব পড়েছে খেলাধুলাতেও। দুবাইতেও হামলা হচ্ছে। এর জেরে মরুদেশে অনিশ্চিতয়ার মুখে ফাইনালিসিমা(Finalissima) ।দুবাইতে ফাইনালিসিমা ম্যাচে...

সম্পূর্ণ নিরাপদ পরিবেশ: বাংলায় আরও বিনিয়োগের প্রতিশ্রুতি প্রসূন মুখোপাধ্যায়ের

বাংলায় শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে নিরন্তর প্রয়াসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুফল বাংলার মানুষ কর্মসংস্থানের মধ্যে দিয়ে...

রঙে-সুরে বসন্ত উৎসবে মুখর বসিরহাট

দোলের আগেই রঙ ও সংস্কৃতির উচ্ছ্বাসে ভাসল বসিরহাট (Basirhat)। বসিরহাট বসন্ত উৎসব (Basirhat Spring Festival) কমিটির উদ্যোগে আগাম...