Wednesday, April 8, 2026

নিজের বাড়ি ভাঙতে দেখে ‘হার্টঅ্যাটাক’, হাসপাতালে মৃত্যু স্যাকরাপাড়ার বৃদ্ধার

Date:

Share post:

মর্মান্তিক !

চোখের সামনে দেখেছিলেন হাজারো স্মৃতির নিজের ভিটেমাটি একটু একটু করে ধ্বংসস্তূপে পরিনত হচ্ছে। সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। আর ফিরলেন না। মঙ্গলবার রাতে বৌবাজারের 2/1/A স্যাকরা পাড়া লেনের 87 বছরের বৃদ্ধা অঞ্জলি মল্লিকের মৃত্যু হয়। বৃদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী, বুধবার তাঁর দেহ বৌবাজারে তাঁর স্বামীর ভিটের ধ্বংসস্তূপের সামনেই আনা হয়।
বাড়িতে কিছুদিন আগেই ফাটল দেখা দিয়েছিল। মেট্রোর নির্দেশ ছিলো বাড়ি খালি করার। স্বামীর ভিটে ছেড়ে যেতে রাজি ছিলেন না অঞ্জলিদেবী। কিন্তু মেয়েদের চাপেই বাড়ি ছেড়ে ওঠেন কুইন হোটেলের 103 নম্বর রুমে।বয়স উপেক্ষা করে শেষবারের মতো নিজের বাড়ি ভেঙে ফেলা দেখতে আসেন।
কিন্তু সহ্য করতে পারেননি সেই দৃশ্য ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে জিডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার সব খরচ KMRCL বহন করেছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...