Tuesday, June 9, 2026

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

Date:

Share post:

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যেই ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকা প্রকাশের পর অর্থাৎ মঙ্গলবার থেকেই প্রচারে নেমে পড়েছেন অনেকে। বুধবার একাধিক কেন্দ্রে প্রার্থীদের রাস্তায় নেমে প্রচার শুরু করতে দেখা গেল। গাজোল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিন্ময়দেব বর্মণ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। পুজো অর্চনার পর স্থানীয় এলাকায় জনসংযোগে নামেন তিনি। শিবপুরে প্রচারে নেমেছেন অভিনেতা রুদ্রনীল।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়-কেও সস্ত্রীক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে দেখা যায়। এরপর তিনি এলাকাজুড়ে ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন। বীরভূমের সিউড়ি কেন্দ্রেও একই ছবি। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় রাস্তায় নেমে জনসংযোগ শুরু করেছেন। পাশাপাশি উত্তর ২৪ পরগনার বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ-ও প্রচারে নেমেছেন।

প্রচারে নেমেছেন বাম মনোনীত প্রার্থীরাও। দমদম বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস। পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্ত। প্রচার শুরু করেছেন, রাজারহাট-নিউটাউনের বাম প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে রাস্তায় নেমেছেন কামারহাটির বাম প্রার্থী সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...