Sunday, April 5, 2026

অবশেষে দেখা মিললো দেবশ্রীর! কিন্তু কথা বললেন না তিনি, রয়ে গেল ধোঁয়াশা

Date:

Share post:

অবশেষে প্রকাশ্যে এলেন অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায়। বুধবার বিধানসভায় এলেন রায়দিঘির বিধায়ক। শুধু বিধানস‌ভায় যাওয়াই নয়, তথ্য-সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও যোগ দিয়েছিলেন। কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দিয়েছিলেন দেবশ্রী।বিধানসভায় মহিলা বিধায়কদের বসার জায়গায় গিয়ে মালা সাহা, জ্যোৎস্না মান্ডি, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা পাশেই বসেন তিনি। সেখানে দেবশ্রী নাকি জানিয়েছেন, একটি এনজিও তাঁকে সেখানে নিয়ে যায়। কিন্তু কোন এনজিও তা অবশ্য তিনি খোলসা করেননি। যদিও এই এই এনজিও তত্ত্ব নতুন নয়।

প্রসঙ্গত, গত 14 অগস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে শেষবারের জন্য দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে। এরপর থেকে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকলেও প্রকাশ্যে ধরা দেননি তিনি। রাতের অন্ধকারে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে। তা নিয়ে জল্পনার পর জল্পনা তৈরি হয়েছে। কিন্তু তিনি নীরবে থেকে গিয়েছেন আড়ালে। ফোনটাও সুইচ অফ করে। এর মাঝে কেউ যোগাযোগ করতে পারেনি। তবে এদিন বিধানসভায় এলেও বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখে খোলেননি তিনি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...