Saturday, June 27, 2026

একুশের কৌশল নিয়ে আজ শাহের সঙ্গে বৈঠক, রাজ্যে রদবদলের সম্ভাবনা

Date:

Share post:

একুশে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন ৷ আজ বুধবার বিজেপির দিল্লির সদর দপ্তরে এই বৈঠকে থাকবেন রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা৷ এই বিশেষ বৈঠকে বাংলায় দলের সাংগঠনিক শক্তির পর্যালোচনা করবেন অমিত শাহ৷ রাজ্যশাখার শীর্ষস্তরে মাথাচাড়া দেওয়া কোন্দল থামাতে আজ কড়া দাওয়াই দিতে পারেন শাহ। এছাড়াও
দলের পরিস্থিতি এখন কেমন, তা রাজ্য নেতাদের থেকেই জানতে চান বিজেপি সভাপতি৷ আসন্ন উৎসবের মরসুমে দলের জনসংযোগ কর্মসূচি নিয়েও রাজ্য বিজেপিকে নির্দেশ দেবেন বিজেপি সভাপতি৷
বঙ্গ-বিজেপি সূত্রের খবর, এই বৈঠকে হাজির থাকছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়-সহ শীর্ষস্থানীয় সব নেতাই৷ থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারাও৷ সূত্রের খবর, এদিনের বৈঠকেই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরের রদবদল চূড়ান্ত হতে পারে৷ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে অন্য কাউকে বড় দায়িত্বে আনা হয় কি না, তাও ঠিক হতে পারে আজকের বৈঠকে। এদিনের বৈঠকে রাজ্য বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার উল্লেখ একটি রিপোর্ট পেশ করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...