Thursday, June 18, 2026

সবুজ বাঁচাতে গাছ লাগান, পুজো-উদ্যোক্তাদের চিঠি বনমন্ত্রী ব্রাত্য বসুর

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে শারদোৎসবের মাঝেই বৃক্ষরোপণ উৎসব করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দপ্তর। এই প্রথমবার পুজো-উদ্যোক্তাদের মাধ্যমে শহরজুড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, বছরভর তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে। দুর্গাপুজো কমিটিগুলির কাছে চিঠি পাঠাচ্ছেন রাজ্যের বনমন্ত্রী ব্রাত্য বসু। যে সব পুজো কমিটি এই উদ্যোগে সামিল হবেন, তাঁদের গাছের চারা দেবে বন দপ্তর। এ জন্য চিঠিতে নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া হচ্ছে। বনমন্ত্রীর বক্তব্য, চিঠি পেয়ে ইতিমধ্যেই অনেক পুজো কমিটি যোগাযোগ করেছে। সবুজ রক্ষার ব্যাপারে পুজো উদ্যোক্তাদের এই আগ্রহ যথেষ্ট উৎসাহব্যাঞ্জক বলে মনে করছেন বনমন্ত্রী।
কিছুদিন আগে সবুজ রক্ষার কাজে মানুষকে উৎসাহিত করতে বিড়লা তারামণ্ডল থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইদিনই মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণের কাজে পুজো উদ্যোক্তাদের সামিল করানোর জন্য প্রথম প্রস্তাব দেন। সেদিন তিনি বলেছিলেন, “পুজো কমিটিগুলি তো অনেক ধরনের সামাজিক কাজকর্ম করে। তার সঙ্গে তারা যদি এলাকায় গাছ লাগায় এবং তার দেখভাল করার দায়িত্ব নেন, তা হলে তাঁদের দেখে অন্যরা উৎসাহী হবেন। সচেতনতা বাড়বে।’ মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব মেনেই বন দপ্তর এই উদ্যোগ নিয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...