Thursday, June 18, 2026

নারদা কাণ্ড: ভয়েস রেকর্ড হলো অপরূপার, আসলেন না শুভেন্দু-ম্যাথু

Date:

Share post:

নারদা স্টিং অপরাশনের তদন্তে গতি একেবারে চরমে তুলেছে সিবিআই। রাজ্যের একাধিক মন্ত্রী-সাংসদ নেতাদের নারদা নিয়ে জেরা করছে সিবিআই। সূত্রের খবর, নারদা তদন্তে একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে সিবিআই। এমন সময় নিজাম প্যালেসে সিবিআই দফতরে আজ হাজির দিয়ে গেলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

বুধবার প্রায় ঘন্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপরূপা পোদ্দার। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও, তাঁর ভয়েস স্যাম্পেল অর্থাৎ কণ্ঠস্বর নমুনা সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছে বলে জানান।

অনেক আগেই অবশ্য অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিশ পাঠিয়ে ছিল সিবিআই। কিন্তু তিনি আসেননি। না আসার কারণ হিসেবে বলেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি সিবিআই দফতরে আসতে পারেননি। মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করেছিলেন।

প্রসঙ্গত, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মির্জা, মদন মিত্র আগেই সিবিআই দফতরে উপস্থিত হয়ে কণ্ঠস্বর নমুনা দিয়েছেন। এদিন হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় ও অপরূপা পোদ্দার। যেদিন এদিন আসেননি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলস। জানা গিয়েছে, ম্যাথু এখন কেরলে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...