Tuesday, March 31, 2026

শ্রীভূমির পুজো উদ্বোধনে এবার সিন্ধু, গোপীচাঁদ!

Date:

Share post:

EXCLUSIVE

তাঁর রাজনৈতিক ক্যারিশ্মা তো আছেই। সঙ্গীত জগতের দিকপালদের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ। পাশাপাশি তিনি বরাবরই ক্রীড়ামোদী একজন। ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য যে খেলাই হোক, ইডেন থেকে যুবভারতী-নেতাজি ইন্ডোর – যেখানেই হোক, মাঝেমধ্যেই হাজিরা দিয়ে ফেলেন তিনি। মন্ত্রী সুজিত বসুর আরও একটি বড় পরিচয় রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সঙ্গে যে তাঁর নাড়ির টান।

অতীতে বহুবার দেখা গিয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে হাজির থেকেছেন ক্রীড়া জগতের কিংবদন্তিরা। বাইশ গজ থেকে কখনও দিলীপ বেঙ্গসরকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ আলোকিত করেছেন শ্রীভূমিকে, আবার কখনও বা ক্লাবের অনুষ্ঠানে ফুটবল বিশ্বকাপের রাজপুত্র মারাদোনাও ঘুরে গিয়েছেন সুজিত বসুর হাত ধরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেগোনা যে ক’টা পুজো উদ্বোধন থাকে প্রতি বছর, তারমধ্যে প্রথম সারিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই প্যান্ডেলে-প্রতিমায়-আলোয়-আভিজাত্যে শ্রীভূমি মানেই লাখো লোকের উপচে পড়া ভিড়। বিকেল গড়িয়ে সন্ধেশেষে রাত যত বাড়ে, আরও আরও যেন মায়াবী হয়ে ওঠে শ্রীভূমির আকাশ-বাতাস।

আগামী ২ অক্টোবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন। ব্যাডমিন্টনে বিশ্ববিজয় এই মুহূর্তে যাঁকে ভারতীয়রা সেনসেশনের শিখরে বসিয়ে রেখেছে, সেই পিভি সিন্ধুর এবার হাজির থাকার কথা শ্রীভূমির পুজো উদ্বোধনে। শুধু সিন্ধু-ই নন, সেদিন মঞ্চ আলো করতে চলেছেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদও। জানা গিয়েছে, সিন্ধু ও গোপীচাঁদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী সুজিত বসু। উদ্বোধক হিসেবে শ্রীভূমিতে হাজির থাকার বিষয়ে আগ্রহ প্রকাশও করেছেন দু’জনেই।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...