Friday, June 12, 2026

মহারাজের ঢাকের তালে হল ‘কলকাতাশ্রী’-র উদ্বোধন

Date:

Share post:

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মা আসবেন মর্তে। তাই পাড়ায় পাড়ায় বা বলা ভাল মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তার মধ্যেই আজ, বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনে ‘কলকাতাশ্রী’-র ঢাকে কাঠি পড়ে গেল। আর ‘কলকাতাশ্রী’-র উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।

এদিন শাল ও পুস্পস্তবক দিয়ে সৌরভকে সংবভর্ধনা দেওয়া হয়। একইভাবে সম্মান জানানো হয় মহানাগরিক ও মেয়র পারিষদকেও। এই উদ্বোধনের পর থেকে কলকাতার সমস্ত পুজো কমিটিগুলি ‘কলকাতাশ্রী;’-তে অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নথিভূক্ত করতে পারবে। তবে মেয়র পারিষদ দেবাশিষ কুমার এদিন এই বিষয়ে জানিয়েছেন যে, ‘কলকাতাশ্রী’-তে মেয়র ফিরহাদ হাকিমের পুজো অর্থাৎ চেতলা অগ্রণী, দেবাশিষ কুয়ারের পুজো অর্থাৎ ত্রিধারা সম্মেলনী এবং এমআইসি-র পুজোগুলি অংশগ্রহণ করতে পারবে না।

আরও পড়ুন – শহরে এসে ধোনি প্রেমের কথা জানালেন পন্থ, বললেন প্রোটিয়াদের বিরুদ্ধেও লড়ার জন্য প্রস্তুত

‘কলকাতাশ্রী’-র উদ্বোধনে এসে মহারাজ একেবারে আপ্লুত। সৌরভ বলেন, ‘দুর্গা পুজো মানেই একটা আলাদা সেন্টিমেট, আলাদা আবেগ। শরৎকাল এলেই মনটা পুজো পুজো করে। ‘কলকাতাশ্রী’ পুজোর এক বড় সম্মান। ফিরহাদ হাকিমের সঙ্গে আমার পঁচিশ বছরের পুরনো সম্পর্ক। ববিদা আমায় ডেকেছে আজ এখানে, সেটা আমার জন্য বিরাট ব্যাপার। মুম্বইয়ে আমার যেসব বন্ধু আছে, যাদের সঙ্গে আমি ক্রিকেট খেলতাম, তাদের আমি সব সময় বলি, তোমরা গণপতি নিয়ে এত মাতামাতি কর, তোমর একবার দুর্গা পুজোতে কলকাতায় এসো, তাহলে দেখবে কত আবেগ এখানে। গোটা শহরের চেহারাটাই বদলে যায়। টিভি দেখে এই সেন্টিমেন্ট বোঝা যাবে না। কলকাতায় পায়ে হেঁটে দুর্গা পুজো না দেখলে এই আবেগ বোঝা সম্ভব নয়। তাই আমি বলব, প্রত্যেক বছরের মতো এবারও সকলের পুজো ভাল কাটুক। সকলকে আমার আগাম শারদ শুভেচ্ছা।’

এদিন ‘কলকাতাশ্রী’-র মঞ্চ থেকে ঢাক বাজাতেও দেখা যায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে। সৌরভের ঢাকের তালে যেন এদিন থেকেই মহানগরের আকাশে-বাতাসে পুজোর গন্ধ মিশে গিয়েছে।

আরও পড়ুন – এবার টেস্টেও ওপেন করুক রোহিত, পরামর্শ সৌরভের

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...