Wednesday, June 24, 2026

AIIMS যেন এজলাস, উন্নাওয়ের নির্যাতিতার বয়ান রেকর্ড, ছিলো অভিযুক্ত কুলদীপ সেঙ্গার

Date:

Share post:

দিল্লির AIIMS-এর একটি ঘরকে কোর্টরুম বানিয়ে উন্নাওয়ের নির্যাতিতার বয়ান রেকর্ড হলো বুধবার। এদিন AIIMS-এর ‘কোর্টরুমে’ আনা হয় এই মামলার মূল অভিযুক্ত উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে।

গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে AIIMS-এ ভর্তি ছিল নির্যাতিতা। তাঁর শরীরের অবস্থার কথা ভেবে হাসপাতালেই শুনানির ব্যবস্থা করা হয়। উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নির্যাতিতা। গত 28 জুলাই গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন নির্যাতিতা। মৃত্যু হয় তাঁর পরিবারের দুই সদস্যের। এই দুর্ঘটনার পিছনেও সেঙ্গারের হাত রয়েছে বলে অভিযোগ নির্যাতিতার। গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট হাসপাতালেই উন্নাও ধর্ষণ মামলার কাজ চালানোর নির্দেশ দেয় বিশেষ আদালতকে। গাড়ি দুর্ঘটনার তদন্তও চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...