Wednesday, June 24, 2026

মেট্রো ডেয়ারি নিয়ে হাইকোর্টে হলফনামা অধীর চৌধুরির

Date:

Share post:

বেসরকারি হাতে মেট্রো ডেয়ারির একাংশ বিক্রিতে বড়সড় দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দায়ের করা মামলায় হলফনামা জমা দিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি। হলফনামায় তাঁর বক্তব্য, একটি বেসরকারি সংস্থাকে মেট্রো ডেয়ারির একাংশ সামান্য দামে রাজ্য বিক্রি করে দেওয়ার পর তার একাংশ সেই সংস্থা মোটা টাকায় বিদেশের একটি সংস্থাকে বিক্রি করে দিয়েছে। রাজ্য সরকার সংস্থাটিকে সুবিধা করে দিতেই সরকারি প্রকল্পের বিপুল ক্ষতি করেছে বলে অভিযোগ। এই মামলায় অধীর চৌধুরির কাছে আরও কিছু বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট। সেই সূত্রেই এই হলফনামা পেশ করলেন কংগ্রেস নেতা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...