Wednesday, June 24, 2026

তুলকালাম দার্জিলিং মেলে! মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ জিআরপির বিরুদ্ধে

Date:

Share post:

ডাউন দার্জিলিং মেলে এক মহিলা যাত্রীতে হেনস্থার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে শিয়ালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে,শিয়ালদহগামী দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর বি-4 নম্বর কোচের মধ্যে ঘটে এই ঘটনা। এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে দীপঙ্কর দে। সে ওই মহিলার বুকে ধাক্কা মারে বলে উঠেছে অভিযোগ।

এরপরেই সহযাত্রীরা প্রতিবাদ করলে ওই কোচ থেকে অভিযুক্ত জিআরপিএফ কর্মী পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারপরে নাকি ওই অভিযুক্ত রেল পুলিশের কর্মী একটি এসি কামরার একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। যদিও অভিযোগকারী মহিলার পরিবারের সদস্য এবং অন্যান্য সহযাত্রীরা তাকে খুঁজে পেয়ে যান।

জিআরপিএফ কর্মী দীপঙ্কের দে-র বিরুদ্ধে আরও অভিযোগ, দূরপাল্লার ট্রেনে কর্তব্যরত অবস্থায় থাকলেও তার সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। সেই সঙ্গে তার ইউনিফর্মের উপরে ছিল না কোনও নেমপ্লেট, যেখানে পুলিশের কর্মীদের নাম লেখা থাকে। নিজের নাম বলতেও প্রথমে অস্বীকার করেছিল অভিযুক্ত ওই রেল পুলিশের কর্মী।

যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জিআরপিএফ কর্মী দীপঙ্কর দে।

আরও পড়ুন-বেলগাছিয়া স্টেশনে ফের মেট্রোর সামনে মারণঝাঁপ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...