Thursday, March 26, 2026

ছি ছি এত্তা জঞ্জাল!

Date:

Share post:

মিলছে না বেতন, তাই কাজ বন্ধ রেখে পুরসভার গেটে তালা ঝুলিয়ে, ময়লা ফেলে বিক্ষোভে সামিল ভাটপাড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। আর তার জেরে জঞ্জালের স্তূপ জমছে পুর এলাকায়। দুর্গন্ধে টেকা দায় স্থানীয় বাসিন্দাদের।
নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তথা পুরপ্রধান অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তারপরই পুরসভা চলে যায় বিজেপির দখলে। নতুন চেয়ারম্যান হন বিজেপির সৌরভ সিং। তিনি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো। বোর্ড বিজেপিতে আসার পরে বকেয়া বেতন তো দূরে থাক, চলতি মাসের বেতনও পাননি অস্থায়ী কর্মীরা। বারবার আবেদন জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। পুরপ্রধান সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, রাজ্য সরকারকে চিঠি দিয়ে উত্তর পাওয়া যায়নি। এরপরই কর্মবিরতিতে নামেন অস্থায়ী কর্মীরা। গত 6 দিন ধরে চলছে আন্দোলন। বৃহস্পতিবার, পুরসভার 2টি গেটে তালা ঝুলিয়ে দিয়ে গেটের সামনেই জঞ্জাল ফেলে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। ফলে স্থায়ী, অস্থায়ী কোনও কর্মী বা আধিকারিক কাজে যোগ দিতে পারেননি।

আরও পড়ুন-NRC’র নামে দেশভাগ করতে দেব না: শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হুঁশিয়ারি মমতার

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...