Saturday, June 20, 2026

দু-কোটি পরের কথা, দুজনের গায়ে হাত দিয়ে দেখাক: হুঁশিয়ারি মমতার

Date:

Share post:

দু-কোটি পরের কথা, রাজ্যের দুজন মানুষের গায়ে হাত দিয়ে দেখাক! এনআরসি-র প্রতিবাদে শ্যামবাজারের সভা থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, এনআরসির মাধ্যমে বাংলা থেকে দু’কোটি মানুষকে তাড়ানো হবে। বৃহস্পতিবার তারই জবাবে পালটা হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।
অসমের পর এবার বাংলাতে বিজেপি যখন এনআরসি নিতে তৎপর হয়ে উঠেছে, ঠিক তখনই রাজ্যের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বৃহস্পতিবার রাজপথে নামেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার মিছিলে পা মেলান তৃণমূলের সবস্তরের কর্মী, সমর্থকরা।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও প্রচুর মানুষের সমাগম দেখা যায়। এনআরসি চালু করে কেন্দ্রীয় সরকার ‘দেশভাগ’ করতে চাইছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেবেন না বলেও জানান তিনি।
এদিনের এই মিছিলে মুখমন্ত্রী ছাড়াও ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সাধন পাণ্ডে, শশী পাঁজা, সুজিত বসু, ফিরহাদ হাকিম, সৌগত রায়, তাপস রায়, অতীন ঘোষ, মালা রায়। দীর্ঘদিন পরে মমতার পাশে দেখা গেল মদন মিত্রকেও।

আরও পড়ুন-বিধানসভা ভোটে জোট চায় কংগ্রেস

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...