Friday, April 3, 2026

তাজা গ্রেনেড হাতে হঠাৎ স্কুলে শিশু! তারপর রুদ্ধশ্বাস কিছু সময়

Date:

Share post:

বন্ধুদের দেখানোর জন্য এক শিশু একটি তাজা গ্রেনেড নিয়ে স্কুলে চলে আসে। এরপর ওই স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। ঘটনা সুইডেনের একটি প্রি-স্কুলের। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎই এক শিশু একটি গ্রেনেড হাতে নিয়ে স্কুলে চলে আসে। এরপর এক শিক্ষক তা দেখতে পান। ওই শিক্ষক তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সামরিক অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত স্থানীয় একটি এলাকায় ওই শিশু গ্রেনেডটি খুঁজে পায়। এরপর তা হাতে নিয়ে স্কুলে চলে আসে।

পুলিশ কর্তৃপক্ষ গ্রেনেডটিকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে। তারা পুরো এলাকা ঘিরে ফেলেছিল। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা উপস্থিত হন। কয়েক ঘণ্টা চেষ্টার পর গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় পুলিশের এক অধিকারিক জানিয়েছেন, যদি কোনও কারণে গ্রেনেডটি বিস্ফোরণ হতো, বিরাট বিপদ ঘটতে পারত ওই স্কুলে।

আরও পড়ুন-স্বামী, শাশুড়ির ক্ষোভের শিকার অন্তঃসত্ত্বা বধূ, হাসপাতালে ঠাঁই

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...