Tuesday, June 23, 2026

স্বামী, শাশুড়ির ক্ষোভের শিকার অন্তঃসত্ত্বা বধূ, হাসপাতালে ঠাঁই

Date:

Share post:

বাপেরবাড়ি থেকে হঠাৎ শ্বশুরবাড়ি গিয়ে স্বামী ও শাশুড়ির ক্ষোভের শিকার অন্তঃসত্ত্বা বধূ। ঘটনাটি ঘটছে হাবরার প্রফুল্ল নগর হস্টেল মাঠ এলাকায়। চলতি বছরের মে মাসেই সর্দারপাড়ার দীপা হালদার সঙ্গে বিয়ে হয় প্রফুল্লনগরের দীপ দেবনাথের। তাঁদের সম্পর্ক দীপের পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায়, দীপার বাড়িতেই থাকতেন ওই দম্পতি। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে নিজের বাড়িতে চলে যান দীপ দেবনাথ। কয়েকদিন স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে, দীপা প্রফুল্লনগরে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ, সেই সময় শাশুড়ি তনু দেবনাথ তিনমাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধর শুরু করেন। সেই সময দীপ বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে তিনিও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দীপাকে উদ্ধার করে প্রথমে অশোকনগর হাসপাতালে ভর্তি করেন। পরে দীপার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে বারাসতে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে হাবড়া থানায় দীপ ও তাঁর মা তনু দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-‘আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’, সরব কাকলি

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...