Tuesday, June 23, 2026

রোগী দুর্ভোগ কমাতে এবার হাসপাতালে নতুন কমিটি

Date:

Share post:

সরকারি হাসপাতালে রোগীদের নানা বিপত্তির মুখে পড়তে হয়। ডাক্তার দেখাতে দীর্ঘ অপেক্ষা, রোগ নির্ণায়ক পরীক্ষার তারিখ পেতেও সময় লাগে অনেক, ইত্যাদি একাধিক সমস্যা। রোগীদের এই হয়রানি কমাতে স্বাস্থ্যভবনের নির্দেশে এ বার কমিটি গড়ছে SSKM হাসপাতাল। বাকি হাসপাতালেও এমন কমিটি তৈরি হবে। স্বাস্থ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা SSKM পরিদর্শনে গিয়ে বৈঠক করেন হাসপাতালের প্রশাসনিক কর্তা ও চিকিৎসকদের সঙ্গে। সেখানেই সমস্যাগুলির কথা উঠে আসে। স্বাস্থ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘এক্সচেঞ্জ ভিজিট’ শুরু হয়েছে। সমস্যা নিজের চোখে দেখে তার সমাধানের চেষ্টাও করা হচ্ছে। তারই একটি ধাপ, এ ধরনের কমিটি।

আরও পড়ুন-তাজা গ্রেনেড হাতে হঠাৎ স্কুলে শিশু! তারপর রুদ্ধশ্বাস কিছু সময়

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...