Thursday, March 5, 2026

অবশেষে মিলল কোলব্লকের অনুমতি, আশায় ডেউচা পাচামি

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর টালবাহানার পরে ডেউচা পাচামি কোল ব্লকের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সেই ঘোষণা করতেই এলাকায় খুশির হাওয়া। এলাকার উন্নয়ন থেকে কর্মসংস্থান সব কিছুই হবে বলে আশা স্থানীয়দের।

ডেউচা পাচামি কয়লা খনির প্রস্তাবিত এলাকায় বর্তমানে জেলার একমাত্র শিল্প এলাকায় কালো পাথরের 150টি খাদান ও 450টি পাথর ভাঙার মেশিন আছে। শিল্পাঞ্চলে প্রায় 30 হাজার মানুষ কাজ করেন। সেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কয়লা খাদান হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এর সঙ্গে নতুন রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার তৈরি হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, বেঙ্গল বীরভূম কোলফিল্ড লিমিটেদের এই প্রকল্প রামপুরহাট ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেউচা-পাচামী, দেওয়ায়গঞ্জ ও হরিণশিঙ্গা কয়লাখনি অঞ্চল নিয়ে গড়ে উঠবে। উপরের স্তরে কালো পাথর তোলার সঙ্গে সঙ্গে কয়লা উত্তোলন করা হবে। তবে কীভাবে প্রথমে পাথর তুলে তারপরে কয়লা উত্তোলন করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। এই প্রকল্পের উৎপাদিত কয়লা মূলত তাপ বিদ্যুত প্রকল্পে ব্যবহৃত হবে।

এই প্রকল্পে আগামী পাঁচ বছরের মধ্যে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-81 বছরের বৃদ্ধ সেজে মার্কিন মুলুকে যেতে গিয়ে ধরা পড়লেন 32 বছরের যুবক

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...