Friday, May 22, 2026

বেঁচে থাকতেই উনি বাংলায় NRC দেখবেন: মমতাকে পাল্টা চ্যালেঞ্জ দিলীপের

Date:

Share post:

ওনাকে বেঁচে থাকতে রাজ্যে এনআরসি দেখে যেতে হবে, মমতার চ্যালেঞ্জের পাল্টা দিলীপের গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের, হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

এনআরসি বিরোধিতায় বৃহস্পতিবার দুপুরে রাজপথে নেমে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঁথি থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মহামিছিল করেন তিনি। বলেন, তিনি বেঁচে থাকতে বাংলায় কিছুতেই এনআরসি করতে দেবেন না। মমতার এই বক্তব্যের ঘন্টাখানেকের মধ্যেই তাঁকে পাল্টা দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ বললেন, “বেঁচে থাকতে উনি বাংলায় এনআরসি দেখে যাবেন। ওপার বাংলার অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আর এই কাজে ওনার সঙ্গে থেকে যে নেতারা বিরোধিতা করবে, তাদেরকেও বের করে দেবো। এটা দিলীপ ঘোষের চ্যালেঞ্জ।”

এনআরসি বিরোধী মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় 2কোটি তো দূরের কথা, 2 জনের গায়ে হাত দিয়ে দেখাক, তৃনমূলও দেখিয়ে দেবে কী করতে হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ”ওনার ক্ষমতা সবাই জেনে গিয়েছে। নোটবন্দির বিরোধিতা করেছেন। জিএসটি-র বিরোধিতা করেছিলেন। তিনতালাক সমর্থন করেছেন। 370 ধারার বিরোধিতা করেছেন। আমরা সব করে দেখিয়ে দিয়েছি। ওনাকে রাস্তায় নামিয়ে আনবো। গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের। এটা দিলীপ ঘোষ বলছে।”

এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বউবাজার এলাকায় যে সঙ্কট তৈরি হয়েছে, তার জন্যও মুখ্যমন্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেওয়ার জন্যই প্রকল্পের পথ পরিবর্তিত হয়েছে। মমতাই আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছেন। এই দায় তাঁকেই নিতে হবে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...