Monday, March 30, 2026

‘বাংলায় NRC মানবো না’, আজ রাজপথে প্রতিবাদী মমতা

Date:

Share post:

বিধানসভায় তিনি বলেছেন, বাংলায় NRC মানবেন না। এ বার রাজপথে নেমে সেই দাবিকে আন্দোলনে বদলে দিতে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বৃহস্পতিবার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এক পদযাত্রায় ধ্বনিত হবে
NRC-বিরোধী প্রতিবাদ। শ্যামবাজার গোলবাড়ির সামনে অস্থায়ী মঞ্চও তৈরি হয়েছে। আগাম ঘোষণা না-থাকলেও পদযাত্রা শেষে ওই মঞ্চ থেকে মমতা বক্তৃতাও করতে পারেন। মিছিল শুরু হবে বিকেল 3টে নাগাদ। এবার তিনি উত্তর শহরতলি থেকে শহরের দিকে আসবেন মিছিল নিয়ে। পুজোর বাজার শুরু হয়ে যাওয়ায় শ্যামবাজারেই থেমে যাবে মিছিল। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে মিছিল-পথে রাস্তার দু’ধারে ব্যারিকেড তৈরি হচ্ছে। বিটি রোড এমনিতেই জনবহুল। তবে এবারও বলেছেন,তাঁর কর্মসূচির জন্য সাধারণ মানুষের যেন কোনও সমস্যা না হয়। এদিকে ইতিমধ্যেই সেজে উঠেছে বিটি রোড। ‘পদযাত্রার’ অসংখ্য ফ্লেক্স ঝোলানো।শ্যামবাজার পাঁচমাথার মোড়েও সেই ফ্লেক্স। দলের শীর্ষ নেতৃত্ব, বহু বিধায়ক ও মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ থাকবেন। মিছিলের সামনে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সাধন পাণ্ডে, শশী পাঁজা-সহ দলের নেতানেত্রীরা।তৃণমূলের আশা, লাখ খানেক মানুষের ভিড় হবে। দলের এক নেতার দাবি, উত্তর কলকাতাতেই 60টি পুর- ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ড থেকে 500 জন এলেই 30 হাজার লোক হয়ে যায়। এর পর লাগোয়া উত্তর 24 পরগনা জেলা তো আছেই।’
প্রসঙ্গত গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতায় এসে বাংলায় NRC-র পক্ষে জোরদার সওয়াল করে গিয়েছেন। তৃণমূলের বক্তব্য, যাঁরা এখানে বহু কাল ধরে থাকেন, ভোট দেন, কর দেন তাঁদের ঘাড়ে নতুন করে নাগরিকত্ব প্রমানের দায় চাপানোর চেষ্টা স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যেই।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...