Saturday, April 4, 2026

‘আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’, সরব কাকলি

Date:

Share post:

“আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা এই ষড়যন্ত্র করছে তা জানতে চাই” নিজাম প্যালেস সিবিআইয়ের ডাকে এসে জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার, তাঁর ভয়েস রেকর্ড করা হয়েছে। সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একজন দায়িত্বশীল, সচেতন নাগরিক হিসেবে তদন্তে সবরকম সহযোগিতা করবেন। কারণ তিনি মনে করেন, তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কে বা কারা করছে, তার পর্দা ফাঁস হোক বলে চাইছেন কাকলি। সেই কারণে যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে, ততবারই তিনি আসবেন বলে জানান তৃণমূল সাংসদ। এদিন সিবিআই দফতরে আসার কথা ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীরও। কিন্তু তিনি আসতে পারবেন না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন। তবে, বারবার ডাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী হাজির না হওয়ায় জয়েন্ট কমিশনার ক্ষুব্ধ তো বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন-বদল হচ্ছে কলকাতা পুলিশের STF-এর নাম

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...