Thursday, March 5, 2026

প্রমাণ নেই, বেকসুর খালাস মমতার উপর হামলাকারী লালু আলম

Date:

Share post:

তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলায় মূল অভিযুক্ত সে সময়কার সিপিএম নেতা লালু আলমকে বেকসুর খালাস করে দিল আদালত। সাক্ষীর অভাবে তার দোষ প্রমাণিত হয়নি বলেই জানিয়েছেন মামলার বিচারপতি।

কী ঘটেছিল সেদিন? বাম জমানায়1990 সালের 16 অগাস্ট, সেদিন প্রদেশ কংগ্রেসের ডাকা বনধের সমর্থনে হাজরা মোড়ে রাস্তায় নেমেছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বনধ বিরোধিতায় পথে নেমেছিলেন সিপিএম নেতা লালু আলম ও তার সাঙ্গপাঙ্গরা। বনধ তুলতে হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর লালু আলম ও তার অনুগামী সিপিএম সমর্থকরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাঁশের দিয়ে মারা হয় বলেও অভিযোগ। লালু আলম নিজেই মমতার উপর হামলা করেছেন বলে অভিযোগ ছিল। গুরুতর আহত হয়েছিলেন মমতা। সেই ঘটনা মমতার রাজনৈতিক জীবনে এক অন্যমাত্রা যোগ করেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ঘটনার দীর্ঘ 28 বছর পর এই মামলার চার্জ গঠন হয়।সাক্ষ্যদানও সম্পূর্ণ হয়। তবে অভিযুক্ত লালু আলমের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেননি। ফলে মূল বিচারপ্রক্রিয়া শুরুই করা যায়নি।

2018 সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখমন্ত্রী হওয়ায় ব্যস্ততার দরুণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার সাক্ষ্য দেবেন বলে ঠিক হয়। কিন্তু পরিকাঠামোর অভাবে তা শেষ পর্যন্ত আর হয়নি।

এরপর সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় আদালতকে চিঠি দিয়ে জানান, 29 বছর ধরে এই মামলা চলছে। এই মামলার ভবিষ্যৎ কী? এই মামলা থেকে সরকার নিষ্কৃতি পেতে চায়। তারই ফলস্বরূপ বৃহস্পতিবার আদালত এই মামলায় লালু আলমকে বেকসুর খালাস করে দেয়।

আরও পড়ুন-বাংলায় NRC হবেই,বাদ যাবে দু’কোটি,স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ

 

spot_img

Related articles

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...