Thursday, March 26, 2026

বাংলায় NRC হবেই,বাদ যাবে দু’কোটি,স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ

Date:

Share post:

একদিকে বাংলায় NRC রুখতে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, দিল্লিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে এক আলোচনাসভায় বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “অসমের ধাঁচে পশ্চিমবঙ্গেও NRC হবে। তাতে প্রায় 2 কোটি মানুষের নাম বাদ যাবে। বিদেশি নাগরিকেরা বাংলায় এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই বাংলায় NRC প্রয়োজন।’’

বিজেপির ‘লাইন’ এটাই। মঙ্গলবার কলকাতায় এসে
পশ্চিমবঙ্গে NRC হবেই বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি’ও। আর তার ঠিক পরেরদিনই দিল্লিতে বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে এই একই দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে NRC রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামার প্রতিবাদ জানিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, “মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস কিছু হলেই রাস্তায় নেমে পড়া। সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। তবে যে-ই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে NRC হবেই।’’

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...