Wednesday, April 8, 2026

মুখ্যমন্ত্রী আজ DA, পে-কমিশনের কথা বলবেন, আশায় সরকারি কর্মীরা

Date:

Share post:

আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। আজ কি মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাঁদের DA, পে-কমিশন ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মীদের সভায় বক্তব্য রাখবেন। তাঁর এই সভা ঘিরে রাজ্য সরকারি কর্মচারীরা আশাবাদী। সরকারি কর্মীরা আশা করছেন, আজকের সভায় মুখ্যমন্ত্রী ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA দেওয়ার সিদ্ধান্তও আজ জানাতে পারেন।

কর্মীরা পে-কমিশন বা DA-র আশা করলেও বাসাতব এটাই, সরকারি ভাবে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার এখনও কোনও রিপোর্ট’ই পেশ করেননি। তবুও প্রত্যাশা, মুখ্যমন্ত্রী নতুন বছরে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশন চালু করার কথা ঘোষণা করলেও করতে পারেন। আজ এই ঘোষণা করার পরেও তিন মাস সময় পাবেন অভিরূপ সরকার। তার মধ্যেই কমিশনের রিপোর্ট পেশ করতেই পারেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই সভার আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন। সংগঠনটি এই সভাকে ‘সাংগঠনিক সভা’ বলছেন। আজকের সভার একমাত্র বক্তা মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারির এই সভায় স্বাগত ভাষণ দেওয়ার কথা।
12 হাজারের মতো লোক স্টেডিয়ামে বসতে পারেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারনে মঞ্চের পিছনে 4 হাজার আসন ফাঁকা রাখছে পুলিশ। ওদিকে পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে। সেখানেও হাজার খানেক মানুষ মুখ্যমন্ত্রীর কথা শুনতে পারবেন। স্টেডিয়ামের বাইরে কয়েকটি জায়েন্ট স্ক্রিন থাকছে। ফেডারেশনের নানা গোষ্ঠীর প্রবীণ নেতাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...