Thursday, March 19, 2026

পুজোর মুখে সাংবাদিকদের জন্য সুখবর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মুখে সাংবাদিকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মীদের সভায় তিনি বলেন, কম বেতন পাওয়া সাংবাদিকদের পাশে থাকবে সরকার। এ বিষয়ে কলকাতা প্রেসক্লাব ও অ্যাক্রেডিটেশন কমিটির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আপাতত সিদ্ধান্ত হয়েছে দশ হাজার টাকা কম বেতন পাওয়া সাংবাদিকদের হঠাৎ চাকরি চলে গেলে, দু’বছর প্রত্যেক মাসে 10000টাকা করে দেবে সরকার। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহত সাংবাদিকরা পাবেন 50 হাজার টাকা। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে প্রস্তুত সেনা: রাওয়াত

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...