Sunday, March 22, 2026

ক্ষতিপূরণের আর্জি নিয়ে মমতার কাছে যাচ্ছেন মেট্রোয় মৃত সজলের পরিবার

Date:

Share post:

মেট্রোর রিপোর্ট বলছে ট্রেনের দরজায় হাত আটকে মৃত যাত্রী সজল কাঞ্জিলাল তাঁর ওই পরিণতির জন্য নিজেই দায়ী। তাই ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব। অথচ
মেট্রো-কর্তারা ঘটনার পরের দিনই কথা দিয়েছিলেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন বলছেন, ক্ষতিপূরণ হবেই না।
বুধবার কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করে গত জুলাইয়ে পার্ক স্ট্রিট মেট্রোয় ট্রেনের দরজায় হাত আটকে মৃত সজল কাঞ্জিলালকে কাঠগড়ায় তুলেছেন। ওই যাত্রীর মৃত্যুর কারণ নিজের গাফিলতি, রিপোর্টে এমনই দেখানো হয়েছে। এই রিপোর্ট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সজলের পরিবার তো বটেই, সেই সঙ্গে নাগরিক মহলের একাংশের মধ্যেও।
মেট্রোর এই আচরণের বিরুদ্ধে সরব হলেন মৃত সজলের পরিবারের সদস্যেরা। মেট্রো রেলের এই দ্বিচারিতার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান। পরিবারের অভিযোগ, নিজেদের দায় ঝেড়ে ফেলতেই মৃত্যুর পরেও সজল কাঞ্জিলালকে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত কলকাতা মেট্রো রেল।
ওদিকে, মেট্রোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে আজ, শুক্রবার বৈঠক বসছেন সজলের বন্ধুরা। তাঁরা প্রত্যেকেই নাট্য ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত।
সজলের পরিবারের এক সদস্য চন্দন দাস বলেন, ‘আমরা মেট্রোর তদন্ত রির্পোট হাতে পাওয়ার অপেক্ষা করছি। সেটা পেলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। তিনি বার বার আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে, এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের আবেদন করতেই হবে।’ এ ব্যাপারে আইনি সহায়তাও নেওয়া হবে বলে মৃত যাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে নাট্যকর্মীরাও পথে নামার কথা জানিয়েছেন।

Related articles

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...