Sunday, June 28, 2026

শনিবারই রাজীব কুমারকে CBI দফতরে হাজিরা দিতে হতে পারে

Date:

Share post:

IPS রাজীব কুমারের গ্রেফতারিতে রক্ষাকবচ হাইকোর্ট প্রত্যাহার করার পরই অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়েছে CBI অফিসারদের একটি দল। জানা যাচ্ছেনা, কোনও নোটিস দিতে, না’কি চরম কোনও পদক্ষেপ নিতে CBI-এর এই অভিযান। ওদিকে CBI সূত্রে খবর, শুক্রবারই নোটিস পাঠিয়ে শনিবার রাজীব কুমারকে CBI দফতরে হাজিরা দিতে বলতেই CBI গিয়েছে রাজীবের বাড়িতে।

শুক্রবার হাইকোর্টের বিচারপতি মিত্র পর্যবেক্ষণে জানিয়েছেন, CBI রাজীবকে গ্রেফতার করলে তাঁর মৌলিক অধিকার খর্ব হতে পারে, সেই দাবি এক্ষেত্রে খাটে না। CBI-এর বিরুদ্ধে রাজীবের আনা মৌলিক অধিকার খর্বের অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি বলেও এদিন জানিয়েছেন বিচারপতি মধুমতী মিত্র। এদিন বিচারপতি রাজীব কুমারের উদ্দেশে বলেন, একজন দায়িত্বশীল অফিসার হিসেবে তাঁর উচিত তদন্তে সহযোগিতা করা। সিনিয়র আধিকারিকরা CBIকে তদন্তে সহযোগিতা করে থাকেন। বিচারপতি এদিন আরও বলেন, বারবার জেরা করা তদন্তকারী সংস্থার তদন্তেরই এক অঙ্গ।

তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি মিত্র এদিন জানান, গ্রেফতার হলে বা হাজতে গেলেই সম্মানহানি হবে এটা ভাবা ঠিক নয়। আইন সকলের জন্য সমান। একজন পুলিশ অফিসার বলে কেউ বিশেষ সুবিধা পেতে পারেন না। বরং তদন্তে সহযোগিতা না করলেই গ্রেফতারির সম্ভবনা আরও জোরালো হয়। বিচারপতি এদিন জানিয়ে দিয়েছেন, তদন্তকারী সংস্থা এক্তিয়ার বহির্ভূত কাজ না করলে আদালতের কিছু বলার নেই। বরং রক্ষাকবচ দিলে ব্যাহত হতে পারে তদন্তকারী সংস্থার কাজ।

আরও পড়ুন-আমার ওপর ভরসা রাখুন,পে কমিশনের সুপারিশ মেনে বেতন বাড়বেই : মমতা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...