Sunday, June 28, 2026

ইডির কাছে চিদম্বরমের আত্মসমর্পণের আর্জি নাকচ করে দিল আদালত

Date:

Share post:

আপাতত তিহাড় জেলেই থাকতে হবে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে তার আত্মসমর্পণের আর্জি নাকচ করে দিল আদালত।

আদালতকে ইডি জানায়,চিদম্বরমকে গ্রেফতার করা জরুরি এবং এই বিষয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ করা হবে।কিন্তু চিদম্বরমের আইনজীবী পাল্টা যুক্তি দেন, প্রাক্তন মন্ত্রীকে অত্যাচারের উদ্দেশেই তাঁকে জেলে রাখার ফন্দি এঁটেছে ইডি।যদিও ইডি জানায়, সিবিআই হেফাজতে থাকা জেলবন্দি নেতার পক্ষে মামলার সাক্ষ্য-প্রমাণ লোপ করা সম্ভব নয় বলে তাঁকে এখনই গ্রেফতারের প্রয়োজন নেই।গত 5 সেপ্টেম্বর সিবিআই-এর দায়ের করা আর্থিক প্রতারণা মামলায় চিদম্বরমকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।

আরও পড়ুন-শনিবারই রাজীব কুমারকে CBI দফতরে হাজিরা দিতে হতে পারে

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...